অনলাইনে ইনকাম করতে গিয়ে প্রতারিত হলাম! GigClickers থেকে সাবধান

আপনিও কি গুগলে GigClickers Real or Fake তা জানার জন্য সার্চ করছেন? ইউটিউবে ভিডিও দেখে বা বন্ধুদের কথা শুনে হয়তো ভাবছেন এখানে কাজ করে হাতখরচ চালাবেন…..?😆

দাঁড়ান! এক পা বাড়ানোর আগে আমার এই তিক্ত অভিজ্ঞতাটি পড়ে নিন। আমি চাই না আমার মতো আপনার সময় এবং শ্রম বিফলে যাক। আজ আমি GigClickers-এর পেছনের আসল সত্যটা তুলে ধরবো, যা এরা আপনাকে জানতে দিতে চায় না।

GigClickers আসলে কী?
সহজ কথায়, GigClickers নিজেকে একটি Micro Job Site বা PTC সাইট হিসেবে পরিচয় দেয়। তারা দাবি করে যে, অ্যাড দেখে, ভিডিও দেখে বা ছোটখাটো সার্ভে করে আপনি ডলার ইনকাম করতে পারবেন। শুনতে খুব সহজ এবং লোভনীয় মনে হলেও, বাস্তব চিত্রটা সম্পূর্ণ ভিন্ন।

যেভাবে আমি প্রতারিত হলাম (gigclickers)
আমিও আপনাদের মতোই অনলাইনে ইনকাম করার স্বপ্ন নিয়ে GigClickers-এ অ্যাকাউন্ট খুলেছিলাম। প্রথম কয়েকদিন খুব ভালোই লাগছিল। ড্যাশবোর্ডে ডলার জমা হচ্ছিল, কাজগুলোও সহজ ছিল। আমি আমার মূল্যবান সময় দিয়ে অ্যাড দেখেছি, টাস্ক কমপ্লিট করেছি।
কিন্তু সমস্যাটা শুরু হলো ঠিক তখন, যখন আমি টাকা তোলার পর্যায়ে পৌঁছালাম। তখন কেন এরা অ্যাকাউন্ট ব্যান করে দেয়? আমি যখনই পেমেন্ট রিকোয়েস্ট দিলাম, তার কিছু সময়ের পর আমার অ্যাকাউন্টটি Suspended বা Banned করে দেওয়া হলো।

ওরা কারণ দেখাল যে আমি নাকি:
১. ভিপিএন (VPN) ব্যবহার করেছি।
২. অথবা একাধিক অ্যাকাউন্ট খুলেছি।

বিশ্বাস করুন, আমি এর কোনোটিই করিনি। আমি সম্পূর্ণ সৎভাবে কাজ করেছি। খোঁজ নিয়ে দেখলাম, শুধু আমি নই—হাজার হাজার মানুষের সাথে ওরা ঠিক একই কাজ করেছে। GigClickers Scam করার জন্যই এই ফাঁদ তৈরি করেছে। ওরা আপনাকে দিয়ে কাজ করিয়ে নিজেদের পকেট ভরিয়ে নেবে , কিন্তু আপনাকে এক টাকাও দেবে না।

GigClickers Payment Proof
আপনি হয়তো ইউটিউবে বা ফেসবুকে কিছু GigClickers Payment Proof দেখে থাকবেন। মনে রাখবেন, এর ৯৯% ই ভুয়া অথবা পেইড প্রমোশন। এরা কিছু নির্দিষ্ট মানুষকে টাকা দেয় যাতে তারা ভিডিও বানিয়ে অন্যদের ফাঁদে ফেলতে পারে। সাধারণ ইউজাররা এখান থেকে পেমেন্ট পায় না বললেই চলে।

এটি কি নিরাপদ?
এক কথায় উত্তর—না, এটি নিরাপদ নয়।
এটি একটি ভুয়া এবং প্রতারক ওয়েবসাইট। আপনার সময় অনেক মূল্যবান। দয়া করে লোভে পড়ে এই সাইটে কাজ করে সময় নষ্ট করবেন না।

আমার পরামর্শ: আপনি যদি সত্যিই অনলাইনে কাজ করতে চান, তবে Fiverr, Upwork বা Microworkers-এর মতো বিশ্বস্ত সাইটগুলোতে সময় দিন। সেখানে কষ্ট বেশি হলেও টাকা মার যাওয়ার ভয় নেই।

Leave a Comment